হামের প্রকোপ অব্যাহত: নতুন করে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩৯১

৩০ অক্টোবর ২০২৬ - ১৭:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
হামের প্রকোপ অব্যাহত: নতুন করে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩৯১
ছবি সংগৃহীত

দেশে হামের সংক্রমণ ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৯১ জন।

​শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

​প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই ব্যক্তির মধ্যে একজন সিলেট বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই হামের প্রকোপে দেশে এখন পর্যন্ত মোট এক হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১৪৬ জন।

​স্বাস্থ্য অধিদপ্তরের উপাত্ত অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩১৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৫ জন, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ৭৭০ জনে।

​গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ দুই হাজার ৬৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে চিকিৎসালয় ছেড়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৪ হাজার ৩৯৯ জন রোগী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0