রানার্সআপ হয়েই শেষ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিশ্বকাপ মিশন

৩০ অক্টোবর ২০২৬ - ১৬:৪০
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রানার্সআপ হয়েই শেষ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিশ্বকাপ মিশন
ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে দারুণ লড়াই করেও শিরোপা জেতা হলো না বাংলাদেশ দলের। টুর্নামেন্টের গ্রুপ পর্বের পঞ্চম দলগুলোকে নিয়ে গঠিত টায়ার-ই এর ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের যুবারা।

​শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দলটির খেলোয়াড় মোহি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে হ্যাটট্রিক করেন। তিনি খেলার ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন। এছাড়া ১৬ মিনিটে পেনেল আরও একটি গোল করে ব্যবধান বাড়ান।

​অন্যদিকে, বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি আসে তাকিবের কাছ থেকে। ম্যাচের ২৩ মিনিটে গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। বড় ব্যবধানের এই পরাজয়ের ফলে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থেকে টুর্নামেন্ট শেষ করতে হলো অনূর্ধ্ব-১৫ দলকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0