ঠাকুরগাঁও উপনির্বাচন প্রমাণ করেছে জনগণের সমর্থন সরকারের পক্ষে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল প্রমাণ করেছে দেশের জনগণ বিএনপি সরকার ও তারেক রহমানের নীতির প্রতি আস্থাশীল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকারের আট মাসের কর্মকাণ্ড সাধারণ মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে। যার প্রতিফলন দেখা গেছে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে, যেখানে বিরোধীরা গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের চেয়েও বড় ব্যবধানে পরাজিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনলাইনে বিভ্রান্তি ছড়ালেও রাজনৈতিকভাবে মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ ৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে না এমন শক্তিকে প্রত্যাখ্যান করেছে।
প্রাসঙ্গিক সংবাদ
বিরোধী দলের রাজপথের কর্মসূচির বিষয়ে তিনি উল্লেখ করেন, গঠনমূলক সমালোচনা না করে লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের সোচ্চার থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকারের প্রতিটি পর্যায় জনগণের সেবায় নিয়োজিত রয়েছে। তিনি যুবদলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের পথ অনুসরণ করে সমাজে অন্যায়, অবিচার ও দুর্নীতি প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের দিকনির্দেশনা দেন।
জাতীয়তাবাদী যুবদল পঞ্চগড় জেলা শাখার সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু সহ বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা সভার পূর্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











