পাবনায় বজ্রপাতে নিহত ৬ কিশোর-তরুণ

৩০ অক্টোবর ২০২৬ - ১৯:২৬
প্রকাশিত: ৫৪ মিনিট আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাবনায় বজ্রপাতে নিহত ৬ কিশোর-তরুণ
প্রতীকী ছবি

পাবনা সদর উপজেলায় বৃষ্টির মধ্যে একটি পলিথিনের ঘরে আশ্রয় নেওয়ার সময় বজ্রপাতে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বেশ কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। সে সময়ই সেখানে বজ্রপাত আঘাত হানে। নিহতরা সবাই কিশোর ও তরুণ বলে জানা গেছে।

​তিনি আরও জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

​পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় নিশ্চিতকরণের কাজ চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0