ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

০১ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক আমগাছ ও সমতলের চা বাগান পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন। ছবি সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী স্থান ও কৃষি প্রকল্প পরিদর্শন করেছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্ত সংলগ্ন এশিয়ার অন্যতম বৃহৎ ২০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী আমগাছ এবং নিটলডোবা গ্রামের সমতলের চা বাগান ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত চা বাগানের কাজের পরিবেশ প্রত্যক্ষ করেন। এ সময় তিনি চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নিজে শ্রমিক সেজে বাগানের চা পাতা তোলার অভিজ্ঞতায় অংশ নেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, "আমি সমতলে চা কখনও দেখিনি। এই প্রথম বাংলাদেশে সমতলে চা চাষ দেখে সীমাহীন খুশি হয়েছি। আরও খুশি হয়েছি এত পুরনো আম গাছ দেখে। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে।"

​এ সময় তাঁর সঙ্গে টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। ভ্রমণকালে তিনি স্থানীয় ঐতিহ্য, দর্শনীয় স্থান, সুলতান টি স্টেট ও ঐতিহাসিক আমগাছটির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0