ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

০৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:১০
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক সংলগ্ন নির্ধারিত স্থানে ফলক উন্মোচনের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম দুই দিনের সরকারি সফর। সফরের দ্বিতীয় দিনে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই সীমান্তে উচ্চশিক্ষার নতুন পথ উন্মোচিত হলো।

​এর আগে, সফরের প্রথম দিন রোববার (৬ সেপ্টেম্বর) হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও পৌঁছান রাষ্ট্রপতি। মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে নামার পর জেলা প্রশাসন ও জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরবর্তীতে সার্কিট হাউসে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়। প্রথম দিনে তিনি মা-বাবার কবর জিয়ারত করেন এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় যোগ দেন। প্রিয় নেতা ও নতুন রাষ্ট্রপতিকে একনজর দেখতে সংবর্ধনাস্থলসহ আশপাশের ভবন ও সড়কে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

​স্থানীয়দের মতে, জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি দীর্ঘদিনের। বিশ্ববিদ্যালয়টির নির্মাণকাজ শেষ হলে ঠাকুরগাঁওসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অনেকটাই বৃদ্ধি পাবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি তার নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম নেন। এরপর সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0