আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও মাদকসহ তিনজন গ্রেফতার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে ও বৃস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) শীতল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। ২৮ অক্টোবর রাত ১১টা ১০ মিনিটে মো. ঝন্টু বিশ্বাসকে (৪৫) আটক করা হয়। তার হেফাজত থেকে আট গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে ২৯ অক্টোবর বেলা ১২টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অপর এক অভিযানে আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার হেলাল চেয়ারম্যানের বাসার সামনের পাকা রাস্তায় ২৯ অক্টোবর রাত সাড়ে ১০ টায় পরিচালিত এ অভিযানে জীবন ওরফে ঝন্টুকে (৩০) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ঝন্টুর কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকেও একই দিন বেলা ১২টায় আদালতে পাঠানো হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের অভিযান: ৪৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ মোটরসাইকেল আরোহী আটক
- কুষ্টিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৬ হত্যা: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
- আলমডাঙ্গার শালিকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
- আলমডাঙ্গার চিৎলায় বিএনপি নেতা শহিদুল মালিথার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
এছাড়া আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামী সড়কের পশুহাট সংলগ্ন পানহাটের টিনশেডের সামনে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ২৯ অক্টোবর সকাল সাড়ে ১০টায় পরিচালিত অভিযানে মো. রোহান হককে (২০) তিন গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











