চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
বেতন বৈষম্য দূরীকরণসহ তিন দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা।
আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষকরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। এছাড়া একই প্রতিষ্ঠানে দীর্ঘ সময় ধরে চাকরি করলেও বদলির কোনো সুযোগ না থাকায় শিক্ষক সমাজ আজ নানা সমস্যায় জর্জরিত। বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তারা বলেন, পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ ও সন্তানদের ঠিকমতো লেখাপড়া করানো তাদের জন্য দুরূহ হয়ে দাঁড়িয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ও মারামারির মামলার এক আসামি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও মাদকসহ তিনজন গ্রেফতার
- চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের অভিযান: ৪৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ মোটরসাইকেল আরোহী আটক
- কুষ্টিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৬ হত্যা: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
- আলমডাঙ্গার শালিকায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলাতেও এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্ধারিত মানববন্ধনে চুয়াডাঙ্গা থেকেও শিক্ষকরা অংশ নেবেন বলে ঘোষণা দেওয়া হয়।
উক্ত মানববন্ধনে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হাসান, দর্শনা ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল-আমীন এবং চুয়াডাঙ্গা পৌর কলেজের সহকারী শিক্ষক হাসিবুল ইসলামসহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











