যুক্তরাষ্ট্রের অনুমোদন: ইউক্রেন পাচ্ছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

৩১ অক্টোবর ২০২৬ - ১৩:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের অনুমোদন: ইউক্রেন পাচ্ছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র
ছবি সংগৃহীত

রাশিয়ার ক্রমবর্ধমান বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করার জন্য কিয়েভের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। উচ্চ প্রযুক্তির এই সামরিক সরঞ্জাম পেতে বেশ কিছুদিন বা বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

​মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম কেনার পেছনে আনুমানিক ২১০ কোটি মার্কিন ডলার খরচ হবে। তবে এই পুরো অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র বহন করবে না, বরং ইউরোপের বিভিন্ন অংশীদার দেশ ও কানাডার সহায়তায় এর ব্যয় নির্বাহ করা হবে।

​এদিকে, গত শুক্রবার রাতে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনের প্রতি দ্রুততম সময়ের মধ্যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তচুত করার জোর দাবি জানান। রাশিয়ার ধ্বংসাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে অত্যন্ত কার্যকরী মাধ্যম হিসেবে প্যাট্রিয়ট সিস্টেমকে অগ্রাধিকার দিচ্ছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

​উল্লেখ্য, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ পর্যায়ে কিছুটা মতপার্থক্য তৈরি হয়েছিল। বিশেষ করে রাশিয়ার নিকট থেকে ডিজেল আমদানির সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে মস্কোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল ওয়াশিংটন, যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল ইউক্রেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0