মিরপুর টেস্ট: উইকেটের খোঁজে বাংলাদেশ, জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

৩১ অক্টোবর ২০২৬ - ১৪:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মিরপুর টেস্ট: উইকেটের খোঁজে বাংলাদেশ, জয়ের সুবাস পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টে জয়ের পথে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করছেন ক্যারিবিয়ান দুই ওপেনার। চতুর্থ দিনে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে সফরকারীরা। জয়ের বন্দরে পৌঁছাতে তাদের সামনে এখন মাত্র ১০৬ রানের সমীকরণ।

​এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিক বাংলাদেশ। সকালে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দল শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৪২ রানে। দলীয় এই সংগ্রহে সবচেয়ে বড় অবদান রাখেন অফ স্পিনার নাঈম হাসান। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে রেখে দারুণ লড়েছেন তিনি।

​দিনের শুরুতে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন জাকের আলী। জোমেল ওয়ারিকানের বলে প্রথম স্লিপে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে তার ব্যাট থেকে আসে ২২ রান। এরপর একে একে বিদায় নেন হাসান মাহমুদ (৮) ও তাইজুল ইসলাম (৮)।

​তবে একপ্রান্ত আগলে রেখে নিজের স্বভাবসুলভ দৃঢ়তা দেখান নাঈম হাসান। ইনিংসের শুরুতে ২১ ও ২৯ ব্যক্তিগত রানে দুবার জীবন পাওয়ার সুবাদে সেই সুযোগ দারুণভাবে কাজে লাগান তিনি। উইকেটের ফায়দা নিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ক্যারিয়ারসেরা ও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন এই ব্যাটার। ৯১ বল মোকাবিলা করে ৫২ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন নাঈম। বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকার পর পুনরায় শুরু হলে রোস্টন চেজের বলে বিশপের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এর মাধ্যমেই ১৪২ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

​ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক রোস্টন চেজ। তিনি ৩৬ রান খরচ করে শিকার করেন ৫টি উইকেট। এ ছাড়া জোমেল ওয়ারিকান ৪টি উইকেট তুলে নেন ৬৩ রানের বিনিময়ে এবং শামার জোসেফ পান ১টি উইকেট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0