পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত
পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে বসবাসকারী পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা প্রদান এবং আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ১৩ থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন রিজিয়নের আওতাধীন জোনসমূহের উদ্যোগে এসব কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়। শনিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্যোগগুলোর মধ্যে ছিল স্থানীয় জনসাধারণের মাঝে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী প্রদান, কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়। সেনাবাহিনীর এসব সেবামূলক কার্যক্রমে দুর্গম এলাকার বিভিন্ন পেশার শত শত পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষ সরাসরি উপকৃত হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা, পরিবেশ সুরক্ষা এবং জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











