এইচএসসি পরীক্ষায় পাশ করেনি ২৯৩ প্রতিষ্ঠানে
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা বিগত বছরের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ কম। গত বছর অর্থাৎ ২০২৫ সালে সার্বিক পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
শিক্ষা বোর্ডের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের এই সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি এবং ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২০২টিতে। অন্যদিকে, এ বছর শতভাগ পাস করার সাফল্য অর্জন করেছে দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার পর একযোগে সারা দেশে অনলাইন ও স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীদের জন্য ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











