মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৭ কোটি টাকার বেশি মূল্যের ৩২ স্বর্ণের বারসহ আটক ২

০১ নভেম্বর ২০২৬ - ১৬:৫৮
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৭ কোটি টাকার বেশি মূল্যের ৩২ স্বর্ণের বারসহ আটক ২
ছবি সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত এলাকা থেকে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

​রোববার (১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

​বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়েছিল বিজিবির একটি টহল দল। সীমান্ত পিলার ১১০ থেকে আনুমানিক ৭০০ গজ ভেতরের বাংলাদেশের সীমানায় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ব্যাগ হাতে চলতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে তাদের আটক করা সম্ভব হয়।

​পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

​আটককৃত ব্যক্তিরা হলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া এলাকার বাসিন্দা আসাদুল (৫০) ও জুয়েল হোসেন (৩০)।

​বিজিবি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী এলাকায় সোনা চোরাচালান, মাদকসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0