খুলনায় পুলিশ পরিদর্শক আহত: রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জেলা পুলিশের

১০ অক্টোবর ২০২৬ - ১৭:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুলনায় পুলিশ পরিদর্শক আহত: রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জেলা পুলিশের
ছবি: সংগৃহীত

খুলনায় ছিনতাইয়ের শিকার হয়ে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে বিশেষ অভিযান ও বিভিন্ন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা ও সতর্কতা জোরদার করতে বলা হয়েছে।

​গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৬) ভোররাতে বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

​এই ঘটনার পর খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানে অংশ নেওয়া এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সতর্কতামূলক চিঠি পাঠানো হয়েছে।

​চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক নানা ঘটনার প্রেক্ষাপটে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। ইদানীং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এসব বিষয় বিবেচনা করে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। এছাড়া রাতের বেলা একাকী চলাচল থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

​এ বিষয়ে খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক গণমাধ্যমকে জানান, সন্ত্রাস দমনে জেলার চারটি উপজেলায় বর্তমানে বিশেষ অভিযান চলছে। অভিযান শেষে নদী পার হয়ে খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে ফেরার পথে সাদা পোশাকে থাকা পরিদর্শক শাহ আলমের পথরোধ করে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

​তিনি আরও বলেন, এই ঘটনার পর অন্য পুলিশ সদস্যদের সতর্ক করার অংশ হিসেবে চিঠি দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অভিযানের পূর্বে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। মূলত অসতর্কভাবে চলাচলের কারণেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে পুলিশ সদস্যদের সতর্ক করতে মৌখিক নির্দেশনার পাশাপাশি অফিসিয়াল চিঠিও দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0