মেহেরপুরে নছিমন-ইজিবাইক সংঘর্ষে এক নারীর মৃত্যু
মেহেরপুর শহরের কাঁসারী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রোকেয়া খাতুন (৫০) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে ইজিবাইক ও থ্রি-হুইলার নছিমনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার আবু মণ্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে কসাইখানা থেকে মাংস বহনকারী একটি নছিমনের সাথে বিপরীতমুখী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। শহরের মানিক টাওয়ারের সামনে ঘটা এই দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী রোকেয়া খাতুন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রাসঙ্গিক সংবাদ
- মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির শক্ত বাধায় ব্যর্থ
- খুলনায় পুলিশ পরিদর্শক আহত: রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা জেলা পুলিশের
- গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু কনার মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত মা-বাবাও
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











