মেহেরপুরের গাংনীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২৯ আগস্ট ২০২৬ - ২০:১৮
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরের গাংনীতে পানির ট্যাংক পরিষ্কারের সময় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বাসাবাড়ির পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দোতলার ছাদ থেকে পড়ে মিলন (২৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বামন্দী দাশপাড়ার বাসিন্দা মামুনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত মিলন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের বাসিন্দা সচিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বামন্দী দাশপাড়ার মামুনের দুই তলা ভবনের ছাদে উঠে পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন মিলন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।

​ঘটনার প্রত্যক্ষদর্শী শহিদুল জানান, ঘটনার সময় তারা বাড়ির ভেতরে ছিলেন। হঠাৎ পাশের টিনের চালে বিকট শব্দ শুনে বাইরে এসে মিলনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসক কুষ্টিয়ায় স্থানাান্তরের পরামর্শ দেন। তবে কুষ্টিয়া নেওয়ার পথেই মিলনের মৃত্যু হয়।

নওদা মটমুড়া গ্রামের সমাজপ্রধান আবু বক্কার জানান, নিহতের পরিবার হিন্দু ধর্মাবলম্বী হলেও মিলন সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নতুন করে তার নাম রাখা হয়েছিল মো. মোমিনুর রহমান। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0