মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত মা-বাবাও

২৬ আগস্ট ২০২৬ - ০৯:২৭
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে তরুণীর হাত বিচ্ছিন্ন, আহত মা-বাবাও
ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বসতবাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামের এক তরুণীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ওই তরুণীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তরুণীর মা-বাবাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

​মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাসভবনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

​স্বজন ও পুলিশ সূত্র জানায়, আহত ব্যক্তিরা হলেন— লর্ড মার্কেট এলাকার ব্যবসায়ী সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

​অভিযোগ উঠেছে, মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে সায়ন এই হামলা চালিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে প্রবেশ করে স্মৃতি আক্তারের ওপর হামলা চালান সায়ন। একপর্যায়ে ধারালো অস্ত্রের কোপে স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে আলাদা হয়ে যায়। মেয়ের আত্মচিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার মা-বাবা এগিয়ে এলে সায়ন তাদেরও কুপিয়ে জখম করেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

​ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক টিম তাৎক্ষণিকভাবে এলাকা পরিদর্শনে যায় এবং অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করে।

​মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত সায়নকে গ্রেফতার করতে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে। হামলার কারণ ও আগের কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0