গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু কনার মৃত্যু

০৪ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৫৭
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গাংনীতে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশু কনার মৃত্যু
শিশু কনার পানিতে ডুবে মৃত্যুর সংবাদে তাদের বাড়িতে গ্রামবাসীর ভীড় ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে বাড়ির পাশের পুকুরে ডুবে কনা খাতুন নামের পাঁচ বছর বয়সী এক শিশুর অকালমৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

​কনা ছাতিয়ান গ্রামের বাসিন্দা আল মামুনের মেয়ে।

স্থানীয়দের সুত্রে জানা যায়, সকালে খেলার সঙ্গীদের সঙ্গে বাড়ির কাছেই একটি পুকুরে গোসল করতে যায় কনা। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং পানি থেকে কনাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0