মানিকগঞ্জে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল তানজিন তিশার গাড়ি

১১ অক্টোবর ২০২৬ - ১১:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মানিকগঞ্জে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল তানজিন তিশার গাড়ি
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার সময় মারাত্মক সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি দ্রুতগামী ডাম্প ট্রাকের ধাক্কায় তাকে বহনকারী প্রিয় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। বড় ধরনের শারীরিক ক্ষতি থেকে রক্ষা পেলেও অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে শেষ পর্যন্ত মানিকগঞ্জের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করে রাজধানী ঢাকায় ফিরে আসেন তিনি।

​শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক বার্তা দিয়ে দুর্ঘটনার বিষয়টি অনুরাগীদের নিশ্চিত করেন তিশা নিজেই। সেখানে তিনি লেখেন, মানিকগঞ্জ যাওয়ার পথে বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং আল্লাহর প্রতি শুকরিয়া প্রকাশ করে লেখেন, আলহামদুলিল্লাহ! আবার সবার সাথে দেখা হবে।

​জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারের ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের শোরুম উদ্বোধনের মূল অতিথি ছিলেন তানজিন তিশা। তাকে বরণ করে নিতে আয়োজক ও স্থানীয় ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ছিল। তবে এই দুর্ঘটনার খবর পেয়ে আয়োজকরা শোরুমের উদ্বোধনী পর্বটি স্থগিত ঘোষণা করেন।

​ভয়াবহ সেই রাতের বর্ণনা দিয়ে তানজিন তিশা জানান, ওই রাতের স্মৃতি তার পক্ষে ভোলা সম্ভব নয়। একটি ডাম্প ট্রাক এসে সজোরে ধাক্কা দিয়ে তার গাড়িটি দুমড়েমুচড়ে দেয়। কষ্টার্জিত অর্থ দিয়ে কেনা প্রিয় গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কষ্ট পেলেও অলৌকিকভাবে বেঁচে যাওয়ায় তিনি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, শরীরে কিছু আঘাত পেলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন।

​তানজিন তিশার দুর্ঘটনার খবর সংবাদমাধ্যমে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ছোট পর্দায় নানামুখী চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা অর্জন করা এই তারকা দ্রুত সুস্থ হয়ে অভিনয়ে ফিরবেন—এমনটিই প্রত্যাশা অনুরাগীদের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0