রাশিয়ার সাথে ডিজেল চুক্তির জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট পরিবর্তনের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের

১১ অক্টোবর ২০২৬ - ০৬:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাশিয়ার সাথে ডিজেল চুক্তির জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট পরিবর্তনের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের
ছবি সংগৃহীত

রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ডিজেল সরবরাহ চুক্তি ঘিরে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে। এই বিরোধের জেরে প্রকাশ্যে ইউক্রেনের নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

​হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনের উচিত এমন একজন নতুন নেতা খুঁজে নেওয়া যিনি চুক্তি সম্পাদন করতে সক্ষম। তিনি আরও উল্লেখ করেন যে, জেলেনস্কি চাইলে অনেক চুক্তিই করতে পারতেন, কিন্তু কোনো এক অজানা কারণে তিনি তা করেননি। তাই এখন সময় এসেছে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার। একই সাথে রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনীয় হামলা অবিলম্বে বন্ধ করারও তাগিদ দেন তিনি।

​এর আগে রাশিয়ার ওপর থেকে ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সিদ্ধান্তকে মক্কেলের প্রতি যুক্তরাষ্ট্রের একপেশে নীতি হিসেবে উল্লেখ করে তিনি জানান, চুক্তি ঘোষণার পরপরই ইউক্রেনের জাপোরিজিয়া শহরের আবাসিক এলাকায় পাঁচটি বোমা হামলা চালিয়েছে রাশিয়া, যাতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।

​উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক সংঘাতের পর মার্কিন বাজারে জ্বালানির তীব্র মূল্যবৃদ্ধি ঘটে। আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশের অভ্যন্তরীণ বাজারের স্বস্তি ফেরাতে প্রায় এক বছর আগে রাশিয়ার ওপর আরোপিত ডিজেল রপ্তানি নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন। মস্কোও তাৎক্ষণিকভাবে ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দেয়। অন্যদিকে ওয়াশিংটনের এই পদক্ষেপকে রাশিয়াকে যুদ্ধ পরিচালনায় আর্থিক সহায়তা দেওয়ার শামিল বলে মন্তব্য করেছে কিয়েভ।

সুত্র : রয়টার্স

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0