জয়া আহসানের লুকে অভিষেক নাইয়ারের শারদীয় ফ্যাশন সংগ্রহ ‘শারদ অর্পণ’

১০ অক্টোবর ২০২৬ - ১৫:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জয়া আহসানের লুকে অভিষেক নাইয়ারের শারদীয় ফ্যাশন সংগ্রহ ‘শারদ অর্পণ’
ছবি: সংগৃহীত

দুর্গাপূজার উৎসবে এখন আভিজাত্য ও পরিবেশবান্ধব পোশাকের প্রতি আকর্ষণ বাড়ছে। পোশাকের ক্ষেত্রে বিশেষ করে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় প্রাধান্য পাচ্ছে আরামদায়ক, মার্জিত ও বারবার ব্যবহারযোগ্য পোশাক। আবহাওয়ার গরম ও আর্দ্রতার কথা বিবেচনায় রেখে উৎসবের আমেজ উপভোগ করতে পোশাকের আরাম এবং নিজস্ব স্টাইলের ওপর জোর দেওয়া হচ্ছে।

​এমন ভাবনাকে ধারণ করেই শারদীয় আমেজে নতুন পোশাক সংগ্রহ নিয়ে এসেছেন কলকাতার উদীয়মান ফ্যাশন ডিজাইনার অভিষেক নাইয়া। ‘শারদ অর্পণ’ নামের এই নতুন সংগ্রহে তিনি বাংলার ঐতিহ্যবাহী বয়নশিল্পের সঙ্গে প্রাকৃতিক তন্তু ও আধুনিক নকশার সংমিশ্রণ ঘটিয়েছেন। বিশেষ এই সংগ্রহের চারটি আলাদা সাজে মডেল হিসেবে হাজির হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান।

​ডিজাইনার জানান, বাংলার বৈচিত্র্যময় প্রকৃতি, উৎসবে রূপময় পরিবেশ এবং অঞ্চলের সমৃদ্ধ বস্ত্র-ঐতিহ্যই এই সংগ্রহের মূল প্রেরণা। শরতের বদলে যাওয়া প্রকৃতির রূপ, পরিচিত ঘ্রাণ এবং ফুল ও উদ্ভিদের রং স্থান পেয়েছে পোশাকের বয়নে।

​পোশাকের মোটিফ ও অনুপ্রেরণা সম্পর্কে অভিষেক নাইয়া বলেন, “এই সংগ্রহের মাধ্যমে বস্ত্র ও ফ্যাশনের নিজস্ব ভাষায় বাংলার নানা অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করেছি। প্রাকৃতিক উপাদান ও উৎসবের রঙ থেকে অনুপ্রেরণা নিয়েছি। গাঁদা, রজনীগন্ধা, শিউলি ও পদ্মফুলের পাশাপাশি পেঁপেগাছ এবং রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের নকশাও ব্যবহৃত হয়েছে। প্রতিটি মোটিফের পেছনে রয়েছে স্বতন্ত্র স্মৃতি, আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্য।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0