আলমডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিন যুবক আ/ট/ক

০৭ অক্টোবর ২০২৬ - ২৩:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিন যুবক আ/ট/ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনলাইন জুয়া খেলার সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে ৩টি স্মার্টফোন, ৬টি মোবাইল সিম কার্ড এবং ৪টি এটিএম কার্ড জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ অক্টোবর ২০২৬ রাত সাড়ে ১টার দিকে আলমডাঙ্গা থানার পাইকপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোঃ ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল কালিদাসপুর ইউনিয়নের মোনাকষা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে। মোনাকষা বাজারের বিপুল উদ্দিনের কফি শপে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত তিন যুবককে জুয়া খেলার অপরাধে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পারকুলা বাজারপাড়ার মৃত শেখ তৌহিদ আলমের ছেলে শেখ হাবিবুল্লাহ হামিম (২১), পাইকপাড়া ঘোষপাড়ার মোঃ আকতার মালিথার ছেলে মোঃ নাঈম ইসলাম (২২) এবং পারকুলা দাসপাড়ার মোঃ শামিমুজ্জামানের ছেলে মোঃ সিহাবুজ্জামান (২৩)।

​ঘটনাস্থল থেকে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে তাদের সঙ্গে থাকা ডিভাইস ও অন্যান্য সামগ্রী নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধ আইন, ২০২৫-এর ১৬, ১৭ ও ১৯ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0