পশ্চিমবঙ্গে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী

০৭ অক্টোবর ২০২৬ - ২২:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হলেন মিঠুন চক্রবর্তী
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসংস্কৃতি দপ্তরের উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পদটির পাশাপাশি তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা প্রদান করা হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

​রাজ্য সরকারের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তথ্যসংস্কৃতি বিভাগের উপদেষ্টা হিসেবে মিঠুন চক্রবর্তীর কার্যকাল অবিলম্বে কার্যকর হবে।

​নির্বাচনী সাফল্য ও রাজনৈতিক ভূমিকা

​২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক সাফল্যের ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনজুড়ে তিনি রাজ্যজুড়ে একাধিক সভা, রোড শো ও সাংগঠনিক বৈঠকে অংশ নেন। নির্বাচনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

​শুভেন্দু অধিকারী জানান, মিঠুন চক্রবর্তী নিঃস্বার্থভাবে রাজ্যের সার্বিক পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে কাজ করেছেন। দীর্ঘ আট থেকে দশ মাস ধরে সভা, রোড শো ও ঘরোয়া বৈঠকের মাধ্যমে তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রেখেছেন।

​শুভেন্দুর প্রশংসা ও অতীত রাজনৈতিক সফর

​দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারীর মতো নেতৃত্ব পেয়ে সমৃদ্ধ এবং তিনি সর্বদা রাজ্য পরিচালনায় শুভেন্দুর পাশে থাকবেন।

​উল্লেখ্য, ষাট ও সত্তরের দশকে নকশাল আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে পা রাখা মিঠুন চক্রবর্তী পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৬ সালে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর ২০২১ সালের মার্চ মাসে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0