সাফ চ্যাম্পিয়নশিপের আগে ধাক্কা বাংলাদেশ শিবিরে, ফিফার নিয়মে বাদ জায়ান হাকিম

০৭ অক্টোবর ২০২৬ - ২৩:১৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাফ চ্যাম্পিয়নশিপের আগে ধাক্কা বাংলাদেশ শিবিরে, ফিফার নিয়মে বাদ জায়ান হাকিম
ছবি সংগৃহীত

আগামী নভেম্বরে ঢাকায় বসতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী খেলোয়াড়দের যুক্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, শুরুতেই সেখানে বড় বাধা এসেছে।

​ইংল্যান্ডে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী ফরোয়ার্ড জায়ান হাকিমকে আপাতত জাতীয় দলে পাচ্ছে না বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জাতীয় দলের প্রধান কোচ থমাস ডুলি জানিয়েছেন, জায়ান হাকিমকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করানোর সুযোগ তৈরি করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রশাসনিকভাবে সর্বোচ্চ চেষ্টা চালালেও চূড়ান্ত সিদ্ধান্ত তাদের নিয়ন্ত্রণে নেই।

​কোচ থমাস ডুলি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার নীতিমালা অনুযায়ী জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারছেন না। ইতিপূর্বে তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বার্বুডার হয়ে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মূলত পূর্বে অন্য দেশের প্রতিনিধিত্ব করার কারণেই ফুটবলের অভিভাবক সংস্থার নিয়মানুযায়ী তার লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর সুযোগ মিলছে না।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0