আলমডাঙ্গায় ৬ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় সম্মান ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল ছয়জন বীর মুক্তিযোদ্ধার হাতে চিকিৎসাসেবার অর্থ তুলে দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাত
- আলমডাঙ্গায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি
- আলমডাঙ্গায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা
- আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
আর্থিক সহায়তা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন— এ. কে. এম. হেলাল উদ্দীন, মো. আবু তালেব, মো. আইয়ুব আলী, মো. শফি উদ্দিন, মোহা. ইজ্জত আলী এবং মো. ইছাহাক আলী মালিতা।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান ও উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেজবাহুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য ত্যাগের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে। তাই তাঁদের সম্মান জানানো ও কল্যাণ সুনিশ্চিত করা রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। বিশেষ করে জীবনের এই পর্যায়ে অসুস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় সরকারি সহায়তা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার তাঁর বক্তব্যে বলেন, "বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ঋণ কোনোভাবেই শোধ করার নয়। তাঁদের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো আমাদের পরম দায়িত্ব।" ভবিষ্যতেও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কল্যাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
এদিকে এই কঠিন সময়ে চিকিৎসার আর্থিক সহায়তা পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী বীর মুক্তিযোদ্ধারা। তাঁরা জানান, এই আর্থিক অনুদান কেবল চিকিৎসাতেই কাজে লাগবে না, বরং রাষ্ট্রের পক্ষ থেকে তাঁদের প্রতি শ্রদ্ধাবোধের এক নিদর্শন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











