শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

০৬ অক্টোবর ২০২৬ - ১০:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্ব শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত বিশেষ আয়োজনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তিনি রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে ১৫০ জন শিশু তাঁকে উষ্ণ সংবর্ধনা ও অভ্যর্থনা জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে নির্ধারিত আসনে গ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে পুরো কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।

​দিনের কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের স্মারক উপহার প্রদান এবং শিশু একাডেমি প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন। অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। এছাড়া তিনি একাডেমি প্রাঙ্গণে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি ঘুরে দেখবেন।

​সংবাদসূত্রে জানা গেছে, মূল আয়োজন শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবন পরিদর্শন করবেন এবং সেখানে নির্মিত বিদ্যুৎ উপকেন্দ্র (সাব-স্টেশন) ও ভবন প্রাঙ্গণের সোলার প্যানেল উদ্বোধন করবেন। উল্লেখ্য, ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্য সামনে রেখে এ বছর দেশজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0