রাজকীয় ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস ও আদর আজাদ

০৫ অক্টোবর ২০২৬ - ১৪:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাজকীয় ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস ও আদর আজাদ
ছবি সংগৃহীত

ঢালিউডের নতুন অন-স্ক্রিন জুটি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ সম্প্রতি এক জমকালো ফটোশুটে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। কক্সবাজারের মনোরম সমুদ্রসৈকতে আয়োজিত এই প্রমোশনাল ফটোশুটে তাদের রাজকীয় ও গ্ল্যামারাস লুকে দেখা গেছে।

​বন্ধন বিশ্বাস পরিচালিত নির্মাণাধীন ‘সিক্রেট’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বাঁধছেন তারা। রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমাটির পাশাপাশি শিগগিরই তাদের নতুন আরও একটি চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। তবে সিনেমা মুক্তির আগেই প্রমোশনাল ফটোশুটের মাধ্যমে নিজেদের অন-স্ক্রিন রসায়ন ফুটিয়ে তুলে দর্শকদের নজর কেড়েছেন তারা।

​রাজকীয় সাজ ও অনন্য লুক

একটি মেকওভার প্রতিষ্ঠানের জন্য করা এই ফটোশুট ও রিলস ভিডিওর মূল ভাবনায় ছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট ও কোরিওগ্রাফার মাহফুজ কাদরী। সমুদ্রসৈকতে ধারণ করা ভিডিওটিতে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আকর্ষণীয় লুকে এবং আদর আজাদকে ঐতিহ্যবাহী শেরওয়ানিতে গম্ভীর মেজাজে দেখা গেছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোশুটের ভিডিও শেয়ার করে আদর আজাদ লেখেন, “কিছু মুহূর্তের জন্য কোনো চিত্রনাট্যের প্রয়োজন হয় না। সেগুলো কেবল স্মৃতি হয়েই থেকে যায়।” অন্যদিকে অপু বিশ্বাস নিজের অনুভূতি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “প্রতিটি প্রেমের গল্পই সুন্দর, তবে আমাদের গল্পটিই আমার সবচেয়ে প্রিয়।”

​সামাজিক মাধ্যমে প্রকাশিত এই ভিডিওটি চিত্রপাড়ার পাশাপাশি সাধারণ দর্শক ও ভক্তদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে। ক্যামেরার সামনে তাদের এই উষ্ণ কেমিস্ট্রি আসন্ন ‘সিক্রেট’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0