শরতের কাশবনে না যাওয়ার আক্ষেপ পরীমনির, সঙ্গী হুমায়ূন আহমেদের বই
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ পরীমনির মন খারাপ। শরতের রূপ ও কাশবনে ঘুরে বেড়ানোর সুপ্ত ইচ্ছে থাকা সত্ত্বেও তা পূরণ হয়নি। সেই আক্ষেপ ভুলে থাকতে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘তন্দ্রাবিলাস’ বইটিকে সঙ্গী করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন পরীমনি। সেখানে তাকে দেখা গেছে আকর্ষণীয় নীল রঙের শাড়িতে, পরিপাটি করে বাঁধা খোঁপা আর মুখে হালকা হাসিতে। হাতে থাকা ‘তন্দ্রাবিলাস’ বইটি কখনো বুকে জড়িয়ে আবার কখনো পাতা উল্টে ফ্রেমবন্দি হয়েছেন তিনি।
প্রকাশিত ছবির ক্যাপশনে নিজের মন খারাপের কথা জানিয়ে পরীমনি লেখেন, “না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা।
কাজের ব্যস্ততার মধ্যেও পরীমনির নতুন এই প্রজেক্টের খবর জানা গেছে। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ কাজ করছেন তিনি। এর আগে এই একই পরিচালকের ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন পরীমনি। নতুন এই ফিকশনে তার বিপরীতে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ এবং একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











