ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

০৬ অক্টোবর ২০২৬ - ২১:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
ছবি সংগৃহীত

পাকিস্তানের মাটিতে অনূর্ধ্ব-১৯ নারী দলের জয়ের ধারা অব্যাহত রয়েছে। স্বাগতিক পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে ১৩ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

​মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি; মাত্র ৪ রানে সাজঘরে ফেরেন দুই ব্যাটার। সেই প্রাথমিক ধাক্কা সামলে সাদিয়া আক্তার ও ফারজানার দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় লাল-সবুজ প্রতিনিধিরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সম্মানজনক পুঁজি গড়ে বাংলাদেশ।

​দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। ফারজানা ইয়াসমিন খেলেন অপরাজিত ২৮ রানের ইনিংস। এছাড়া অধিনায়ক সাদিয়া ইসলাম ২৪ ও নিশিতা আক্তার নিশি ২০ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

​১৪০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী সূচনা করে পাকিস্তান। প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান সংগ্রহ করে তারা। স্বাগতিক ওপেনার কোমল খান ৩৬ এবং রাভাইল ফারহান ৩২ রান করে দলের ভিত মজবুত করেন।

​তবে উদ্বোধনী জুটিতে ৬৯ রান ওঠার পর প্রথম উইকেট পতন ঘটে এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বাংলাদেশ। টাইগ্রেস বোলারদের সুশৃঙ্খল বোলিংয়ে পাকিস্তানের রানের গতি থমকে যায়। বল হাতে ফারজানা ইয়াসমিন ২৫ রান খরচায় ৩টি উইকেট তুলে নেন। তাকে সঙ্গ দিয়ে নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট শিকার করেন।

​শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান তুলতে সমর্থ হয় স্বাগতিকরা। ফলে ১৩ রানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জুনিয়র টাইগ্রেসরা। এই জয়ে ফাইনালের সমীকরণ বাংলাদেশের জন্য আরও সহজ হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0