দেশে এক দিনে ডেঙ্গুতে ১০ জনের রেকর্ড মৃত্যু, মোট আক্রান্ত ৯০ হাজার পার
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এক দিনে ডেঙ্গুতে মৃত্যুর এটিই সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি মৌসুমে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কোন এলাকায় কত মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন রয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের সার্বিক চিত্র
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ২৯৯ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে মোট ২৮১ জনের মৃত্যু হলো। বর্তমানে দেশের নানা প্রান্তের হাসপাতালে ৫ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের নিয়মিত বর্ষণ ও অবহেলার কারণে জমে থাকা পানিতে এডিস মশার বংশবৃদ্ধি ঘটছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্থানীয় প্রশাসনকে মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের সচেতন থাকার তাগিদ দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











