বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে তত্ত্বাবধায়ক সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

০৬ অক্টোবর ২০২৬ - ২৩:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে তত্ত্বাবধায়ক সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

বিতর্কহীন ও সর্বজনগ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে এমন একটি পদ্ধতি গ্রহণ করা হবে যা সম্পূর্ণ বিতর্কের ঊর্ধ্বে থাকবে।

​মঙ্গলবার (৬ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠকে এসব কথা বলেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী।

​সংবিধান সংশোধনের প্রক্রিয়া ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠনের সুনির্দিষ্ট প্রক্রিয়া, কারা এই কাঠামোয় প্রতিনিধিত্ব করবেন এবং কোন পদ্ধতির মাধ্যমে এটি বাস্তবায়িত হবে—তা সংসদীয় আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। এ লক্ষ্যে দ্রুতই সংসদে বিল উত্থাপন করা হবে।

​তিনি আরও জানান, কেবল রাজনৈতিক অঙ্গন নয়, বরং আইনজীবী, বিচারক, সংবিধান বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদসহ সমাজের সর্বস্তরের পেশাজীবীদের কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব ও মতামত আহ্বান করা হচ্ছে।

​কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচালনায় বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনাযে়দ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং কমিটির সদস্য সাকিলা ফারজানা উপস্থিত ছিলেন।

​বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতিনিধিরা। তারা জুলাই গণঅভ্যুত্থানের পূর্ণ সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের সর্বাত্মক আইনি সুরক্ষা এবং আন্দোলনকালীন সংঘটিত সকল হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0