আলমডাঙ্গায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা চত্বরের এরশাদ মঞ্চে আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের উদ্যোগে এ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা
- আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত
- আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় ফার্মেসি ও এসিআই প্রতিনিধিকে জরিমানা
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং সংগঠনের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন। এ সময় জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদল নেতা মাগরিবুর রহমান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল। এছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ওলামা দলের সর্বস্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আলমডাঙ্গা হাইরোড ও চারতলার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এরশাদ মঞ্চে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











