পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় হানি সিংয়ের ভাতিজাসহ ২ তরুণের মর্মান্তিক মৃত্যু

০১ নভেম্বর ২০২৬ - ১৪:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় হানি সিংয়ের ভাতিজাসহ ২ তরুণের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের জলন্ধরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের ভাতিজাসহ দুই তরুণ প্রাণ হারিয়েছেন। জন্মদিনের অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন পাঞ্জাবি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্পিড রেকর্ডস’-এর মালিক দিনেশের ছেলে ও হানি সিংয়ের ভাতিজা বিদিত ওলক এবং বিখ্যাত ‘পাপ্পি সুইটস’-এর মালিকের ছেলে আরভ তলওয়ার।

​পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১ নভেম্বর) ভোরের দিকে পুলিশ লাইনস এলাকার একটি ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। বন্ধুরা মিলে একটি জন্মদিনের পার্টি শেষে ভক্সওয়াগন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাওয়ার সময় ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মিউনিসিপ্যাল করপোরেশনের একটি ময়লা সংগ্রহকারী ট্রাক্টর-ট্রলিতে গাড়িটি সজোরে ধাক্কা দেয়।

​বারাদারি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাহিল চৌধুরী জানান, রাত আনুমানিক ৩টার দিকে দুর্ঘটনার খবর পায় পুলিশ। সে সময় পরিচ্ছন্নতাকর্মীরা ফ্লাইওভার পরিষ্কারের কাজ করছিলেন। দুর্ঘটনায় কবলিত গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। তবে দুর্ঘটনার আগেই অন্য তিনজন নিজ নিজ গন্তব্যে নেমে যান।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর শিল্পী হানি সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভাতিজার মৃত্যুর খবর শেয়ার করে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0