মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ, নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের ৫ স্টেশন বন্ধ
রাজধানীর মিরপুর এলাকায় পাওনা আদায় ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি ঘটলে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের ৫টি স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বকেয়া বেতন পরিশোধসহ একাধিক দাবিতে মিরপুরের প্রধান সড়কগুলোতে নামেন স্থানীয় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
সহিংসতা ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মিরপুর এলাকার গুরুত্বপূর্ণ ৫টি মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী সেবা বন্ধ রাখে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উক্ত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











