পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার
২০০৯ সালে রাজধানীর পিলখানায় সংঘটিত মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ডে নেপথ্য ষড়যন্ত্র, ঘাতকদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার মতো বিভিন্ন অপতৎপরতায় সাবেক এই সেনা কর্মকর্তার যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পেছনে সক্রিয় চক্রান্ত ও সরাসরি জড়িত চক্রের সঙ্গে তার যোগাযোগ এবং ভূমিকার সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আটকের পর সাবেক এই সেনা কর্মকর্তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিলখানা ঘটনার সংশ্লিষ্টতা ও নিরাপত্তাসংক্রান্ত অভিযোগের গভীরতা খতিয়ে দেখতে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











