গাজীপুরে ন্যূনতম বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল

০১ নভেম্বর ২০২৬ - ১০:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
গাজীপুরে ন্যূনতম বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার এক দফা দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

​আজ রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকায় এই বিক্ষোভের সূত্রপাত হয়। এর ফলে ব্যস্ততম এই মহাসড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও দূরপাল্লার যানের চালকরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ শুরু না করে এক পর্যায়ে সড়কে নেমে আসেন। আন্দোলন তীব্র আকার ধারণ করায় নিরাপত্তার স্বার্থে আশপাশের আট থেকে দশটি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

​পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে গত দুই সপ্তাহ ধরে বেতন বাড়ানোর দাবিতে লাগাতার শ্রমিক অসন্তোষ চলছে। যদিও সরকার নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে, তবুও শ্রমিকদের বিক্ষোভ থামছে না। গতকাল শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখার পর রাতে তারা সরে গেলেও আজ সকালে পুনরায় সড়কে অবস্থান নেন।

​কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের সকালের এই অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0