অবশেষে চূড়ান্ত বরখাস্ত সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ

৩১ অক্টোবর ২০২৬ - ১৬:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অবশেষে চূড়ান্ত বরখাস্ত সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ও সমালোচিত সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। টানা আড়াই বছর ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।

​শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন অর রশীদ। এই ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে আনীত কর্মস্থল ত্যাগ ও পলায়নের (Desertion) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

​এর আগে আনীত অভিযোগের বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব দাখিল করেননি। পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়।

​উল্লেখ্য, মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্ব পালন করেছিলেন। কর্মজীবনে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ডের কারণে তিনি ব্যাপক আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0