সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রুহুল কবির রিজভী

৩১ অক্টোবর ২০২৬ - ১৯:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রুহুল কবির রিজভী
ছবি সংগৃহীত

আইন ও সংবিধানের তোয়াক্কা না করে গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হুদার স্মরণে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন এই সভার আয়োজন করে।

​রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বিষয়ে সাধারণ আইনের প্রয়োজন রয়েছে, আবার কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্নও জড়িত। আইনি প্রক্রিয়া এড়িয়ে বা সংবিধান সংশোধন না করেই একপক্ষ সনদ বাস্তবায়নের চাপ প্রয়োগ করছে, যা মূলত গায়ের জোর দেখানোর শামিল। এই সনদে বিএনপিসহ বিভিন্ন দলের ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে এসব বিরোধ নিষ্পত্তি করা উচিত, একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

​এর আগে সকালে খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, জ্বালানি সংকট নিয়ে লংমার্চের কোনো যৌক্তিকতা নেই। বর্তমান সরকার ইতিবাচক রাজনীতি শুরু করায় বিরোধী দল রাজনৈতিক শূন্যতা ঢাকতে এসব কর্মসূচি দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। স্মরণসভায় মরহুম শামসুল হুদার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে তাকে একজন পরীক্ষিত, শান্ত ও বিনয়ী নেতা হিসেবে আখ্যায়িত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0