পাটকেলঘাটায় জামায়াত কর্মীদের বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩০

৩১ অক্টোবর ২০২৬ - ২৩:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাটকেলঘাটায় জামায়াত কর্মীদের বাস খাদে পড়ে নিহত ১, আহত ৩০
ছবি সংগৃহীত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর নেতাকর্মী বহনকারী একটি বাসের চাপায় আব্দুল খালেক মোড়ল (৬৫) নামের এক পথচারী প্রাণ হারিয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে অন্তত ৩০ জন জামায়াত কর্মী আহত হন।

​শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটার চারাবটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক পাটকেলঘাটা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা আফতাব মোড়লের ছেলে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষে জামায়াত নেতাকর্মীরা বাসে করে সাতক্ষীরায় ফিরছিলেন। চারাবটতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় বাসটির নিচে চাপা পড়েন আব্দুল খালেক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারালে যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান জানান, পথচারী বৃদ্ধকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে বাসটি খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হওয়ার পাশাপাশি ওই ব্যক্তি মারা যান।

​পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে এবং বাসটির চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় আক্রান্ত অন্যান্য যাত্রীরা সামান্য আঘাত পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0