কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১৮ জুলাই ২০২৬ - ১৪:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
ছবি : সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক সাজাপ্রাপ্ত নারী বন্দি দেয়াল টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে কারা কর্তৃপক্ষ। দায়িত্বে চরম অবহেলার অভিযোগে দুইজন মেট্রন এবং পাঁচজন নারী কারারক্ষীসহ সর্বমোট সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে কারা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

​সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ এ প্রসঙ্গে জানান, প্রাথমিক তদন্তে দায়িত্বে গাফিলতির প্রমাণ মেলায় এই সাতজনকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন—মেট্রন লায়লা আনজুমান সুমি ও মেরিনা; এবং নারী কারারক্ষী রেহেনা, শায়লা, শারমিন, জেমি ও আসমা।

​কারাগার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী কয়েদিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় পাহারায় নিয়োজিত নারী কারারক্ষীদের নজরদারিতে ঘাটতি তৈরি হয়। এই সুযোগটি কাজে লাগিয়ে রিম্পা (২১) নামের ওই বন্দি কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে কৌশলে পালিয়ে যান।

​ঘটনার পরপরই পুরো কারাগার এলাকায় চিরুনি তল্লাশি চালায় কর্তৃপক্ষ। সেখানে তার খোঁজ না পাওয়ায় পরবর্তীতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। সিসিটিভি ফুটেজেই রিম্পার দেয়াল পার হয়ে পালিয়ে যাওয়ার দৃশ্যটি ধরা পড়ে। এ ঘটনায় শুক্রবার রাতে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের কোনাবাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। ঢাকার ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া একটি মামলায় তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়ে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে সাজা ভোগ করছিলেন।

​পলাতক কয়েদি রিম্পাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে অভিযান চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0