মস্কোতে বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের জরুরি নিরাপত্তা সতর্কতা

০১ নভেম্বর ২০২৬ - ১৪:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মস্কোতে বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের জরুরি নিরাপত্তা সতর্কতা
ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোয় বড় ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। মস্কোর দোলস্কায়া উলিৎসা এলাকার ঐতিহ্যবাহী সারিৎসিনো মিউজিয়াম রিজার্ভ প্রাঙ্গণে সম্ভাব্য প্রাণঘাতী হুমকির তথ্য পেয়ে মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরমর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে যুক্তরাষ্ট্র।

​মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তির পর সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণ তাৎক্ষণিকভাবে খালি করে নেওয়া হয়। এলাকাটিতে সংগীতশিল্পী লিলিয়া পেচেনকিনার একটি কনসার্ট চলাকালে মাইকে হঠাৎ করেই সবাইকে স্থান ত্যাগ করার ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে কারিগরি কারণ দেখিয়ে প্রাঙ্গণটি বন্ধ রাখা হয় এবং সুরক্ষার স্বার্থে প্রায় ৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য টহল শুরু করেন।

​এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি। প্রাপ্ত বার্তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে তারা।

​উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২২ মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পূর্বেও রাশিয়াকে অগ্রিম সতর্ক করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। যদিও তৎকালীন সময়ে সেই তথ্যকে কিছুটা সাধারণ বলে মন্তব্য করেছিল রুশ গোয়েন্দা সংস্থা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0