এইচএসসি ফলাফল ২০২৬: ইংরেজি ও আইসিটিতে সর্বোচ্চ ফেল

৩১ অক্টোবর ২০২৬ - ১৩:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এইচএসসি ফলাফল ২০২৬: ইংরেজি ও আইসিটিতে সর্বোচ্চ ফেল
ছবি সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এই দুই বিষয়ে সারাদেশে মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে শুধু ইংরেজিতেই অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।

​শনিবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পরীক্ষায় পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

​প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের সর্বশেষ রেকর্ড। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ, যার পর থেকে পাসের হার এর নিচে নামেনি।

​শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​এদিকে সংবাদ সম্মেলনে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যে এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0