আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কা
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় প্যাডে আলমডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা বিএনপি একটি জরুরি সভা করে এই সিদ্ধান্ত গ্রহণ করে। জরুরী সভায় গত কিছুদিন ধরে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা ও অবৈধ কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পায় বিএনপি। মাদক কেনাবেচা এবং সেবনের মতো অনৈতিক কর্মকাণ্ডের কারণে বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গার নতুন বাসষ্টান্ডে ৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
- চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি ও মারামারির মামলার এক আসামি গ্রেফতার
- আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও মাদকসহ তিনজন গ্রেফতার
- চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের অভিযান: ৪৬ বোতল নিষিদ্ধ সিরাপসহ মোটরসাইকেল আরোহী আটক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠনতন্ত্র অনুযায়ী, বোরহান উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
পাশাপাশি, দলের কোনো স্তরের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া তার ব্যক্তিগত কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











