আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিব-মুশফিকসহ বাংলাদেশের ১০ ক্রিকেটার

০২ নভেম্বর ২০২৬ - ২২:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আফগান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিব-মুশফিকসহ বাংলাদেশের ১০ ক্রিকেটার
ছবি: সংগৃহীত

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ২০২৬ আসরের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো এই ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​ভারতের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ক্রেক্স ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রাফটে থাকা বাংলাদেশের দশ ক্রিকেটারের মধ্যে ছয়জনকে সর্বোচ্চ 'প্লাটিনাম' ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অপরদিকে অলরাউন্ডার সাকিব আল হাসান স্থান পেয়েছেন 'ডায়মন্ড' ক্যাটাগরিতে।

​তালিকায় থাকা বাকি চার বাংলাদেশি ক্রিকেটার হলেন—জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম এবং পেসার নাহিদ রানা।

​বাংলাদেশি ক্রিকেটারদের পাশাপাশি এবারের ড্রাফটে পাকিস্তানের ২৯ জন এবং ভারতের ৩ জন খেলোয়াড়ের নাম রয়েছে। ভারতীয় তিনজন হলেন—বিজয় শঙ্কর, আয়ান খান ও মুরুগান অশ্বিন। গত জুন মাসে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া বিজয় শঙ্কর ভারতীয় জাতীয় দলের পাশাপাশি আইপিএলেও পরিচিত মুখ। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ায় বিদেশি এই লিগে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন তিনি।

​এদিকে পাকিস্তানের তালিকায় সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক ও নাসিম শাহর মতো তারকাদের উপস্থিতি দেখা গেছে। যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নিবন্ধন করে ড্রাফটে অন্তর্ভূক্ত হয়েছেন সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এছাড়া যুক্ত রাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কেনিয়া ও কুয়েতের প্রতিনিধিত্বকারী ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন ক্রিকেটারকেও দেখা যাবে এই ড্রাফটে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0