লামিনে ইয়ামালের পারিবারিক পদবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বাবা মুনির নাসরাউই

০২ নভেম্বর ২০২৬ - ২২:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
লামিনে ইয়ামালের পারিবারিক পদবি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন বাবা মুনির নাসরাউই
ছবি সংগৃহীত

বার্সেলোনার উদীয়মান স্প্যানিশ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের পারিবারিক পদবি নিয়ে একটি নতুন ও অবাক করা তথ্য প্রকাশ করেছেন তার বাবা মুনির নাসরাউই। ফুটবলপ্রেমী ও সমর্থকদের অনেকেরই ধারণা ছিল ‘ইয়ামাল’ হয়তো তার পারিবারিক উপাধি বা সারনেম। তবে সম্প্রতি এই ধারণার অবসান ঘটিয়ে তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে, এটি তার ছেলের কোনো পদবি নয়।

​গত শনিবার স্প্যানিশ লা লিগায় আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের বিশাল জয়ের পর মাঠের বাইরে একটি লাইভ সম্প্রচারে এই তথ্য জানান মুনির নাসরাউই। বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখা ১৯ বছর বয়সী এই তারকার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এবং ছেলের ক্যারিয়ারের প্রতিটি সাফল্যে নিয়মিত উচ্ছ্বাস প্রকাশ করে থাকেন।

​সামাজিক মাধ্যমে দেওয়া সেই বার্তায় মুনির বলেন, আমি আপনাদের এমন একটি সত্যি জানাতে চাই, যা অনেকেই ভুল বোঝেন। লামিনে ইয়ামাল কোনো পারিবারিক পদবি নয়। তার আসল পারিবারিক পদবি হলো নাসরাউই এবানা। বিষয়টি আপনারা পরিষ্কারভাবে জেনে রাখুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়।

​২০০৭ সালের জুলাই মাসে বার্সেলোনার শহরতলিতে জন্ম নেওয়া লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই মরক্কোর নাগরিক এবং তার মা শেইলা এবানা বিষুবীয় গিনির মানুষ। বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ইয়ামাল সম্প্রতি মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর র‍্যাংকিংয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0