ঠাকুরগাঁও-১ ও সংরক্ষিত আসনে বিজয়ী দুই নতুন সংসদ সদস্যের শপথ মঙ্গলবার
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন দুই সংসদ সদস্য মঙ্গলবার (৩ নভেম্বর) শপথ গ্রহণ করবেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য এলিজা জামান এদিন দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
সংসদ সচিবালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এই শপথ অনুষ্ঠানের কথা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, মির্জা ফয়সল আমীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (নির্বাচনী এলাকা-৩) আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। অন্যদিকে, এলিজা জামান সংরক্ষিত মহিলা আসন-২৩ (জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত হয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











