দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল

০১ নভেম্বর ২০২৬ - ২০:০৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে পরাজয় বরণ করেছে বাংলাদেশ হকি দল। ভারতের জলন্ধরে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই কোরিয়ানদের চাপে রাখে বাংলাদেশ, তবে রক্ষণভাগের দুর্বলতার কারণে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

​ম্যাচের প্রথম কোয়ার্টারে একটি গোল হজম করার পর দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে দক্ষিণ কোরিয়া। বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ দল। তৃতীয় কোয়ার্টারে আরও দুটি গোল আদায় করে নেয় কোরিয়া। এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টারে পঞ্চম গোলটি হজম করায় বড় হার নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

​এর আগে ভারতের বিপক্ষে ১৩ গোল হজম করে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। যদিও জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হেরে লড়াইয়ের দারুণ আভাস দিয়েছিল তারা, তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দল। মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের হারের পর এবার কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে হারল বাংলাদেশ।

​উল্লেখ্য, এশিয়ান গেমসে সপ্তম হওয়া বাংলাদেশ পাকিস্তান ভারতের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে অনীহা প্রকাশ করায় এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী কাল চীনের মুখোমুখি হবে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে এবং বাকি দুই দল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0