পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক শুরু
রাজধানীসহ আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের তীব্র আন্দোলন এবং সহিংসতার প্রেক্ষাপটে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।
বর্তমান উদ্ভূত পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ৬ থেকে ৭ জন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে ডেকেছেন। বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা মাহদী আমিন এবং প্রতিমন্ত্রী শাহী আলম ও শিমুল বিশ্বাস।
এর আগে রোববার সকাল থেকেই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানী ও এর আশপাশের শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। বিকل গড়িয়ে আসতেই বেশ কিছু এলাকায় এই বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিশেষ করে গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
একই সময়ে রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। এছাড়া আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সার্বিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার মুখে ঢাকা ও এর আশপাশের এলাকার শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগের অংশ C হিসেবে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি পর্যালোচনার জন্য সরকার একটি নতুন ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











