ডেঙ্গু, স্বাস্থ্য সংবাদ, বাংলাদেশ, স্বাস্থ্য অধিদফতর, হাসপাতাল, চিকিৎসা

০১ নভেম্বর ২০২৬ - ২১:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডেঙ্গু, স্বাস্থ্য সংবাদ, বাংলাদেশ, স্বাস্থ্য অধিদফতর, হাসপাতাল, চিকিৎসা
ছবি সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন রোগী।

​স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাব এটি।

​প্রতিবেদনে জানানো হয়, আলোচিত সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে—৮৩১ জন। এছাড়া খুলনা বিভাগে ২৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৭ জন, বরিশাল বিভাগে ২১০ জন, রাজশাহী বিভাগে ১৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯২ জন, রংপুর বিভাগে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন হিসেবে ভর্তি হয়েছেন।

​গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।

​চলতি বছরের শুরু থেকে ১ নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩৬ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪২৭ জন। পাশাপাশি, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ হাজার ১১৪ জন রোগী।

​তুলনামূলক চিত্রে দেখা গেছে, গত বছরের একই সময়ে (১ জানুয়ারি থেকে ১ নভেম্বর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭০ হাজার ৫১৩ জন এবং মৃত্যু হয়েছিল ২৫৬ জনের। সেই তুলনায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণে পৌঁছেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0