আলমডাঙ্গার নতুন বাসষ্টান্ডে  ৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

০২ নভেম্বর ২০২৬ - ২১:৫০
প্রকাশিত: ১ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গার নতুন বাসষ্টান্ডে  ৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স আতিয়ার এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে,আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) মো. আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মৃত কামালের ছেলে মো. রনি (২৮) এবং গোবিন্দপুর গ্রামের মো. ঝন্টু মিয়ার ছেলে মো. সোহান মিয়া (২৪)। এ সময় তাদের হেফাজত থেকে ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় সামারি ট্রায়াল প্রসিকিউশন নং-১৫০, তারিখ ২ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।

পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার (৩ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0